জাতীয়

এসএসসির ফল জানবেন যেভাবে

আগামীকাল সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সোমবার দুপুর ১২টায় নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।এর আগে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র (ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক মো:আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboard.gov.bd –ওয়েবসাইটের রেজাল্ট কর্নার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক্ট শীট ডাউনলোড করা যাবে। আবার www.educationboardresults ওয়েবসাইটে ক্লিক করে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর,পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল জানতে পারবেন।

এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ।

আরও পড়ুনঃ দুদকের সমালোচনা করল হাইকোর্ট

রিপোর্টার

About Author

1 Comment

  1. রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ এসএসসির ফল জানবেন যেভাবে […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র